
এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বললেন, বিদেশি মহিলার গর্ভে দেশপ্রেমিক জন্ম নিতে পারে না। এর আগেও বিভিন্ন বিষয়ে দায়িত্বজ্ঞান হীন মন্তব্য করেছেন সন্ত্রাসে অভিযুক্ত জামিনে থাকা এই বিজেপি সাংসদ।
এদিন নাম না করে সনিয়া ও রাহুল গাঁধীকে কটাক্ষ করেন প্রজ্ঞা ঠাকুর। ভোপালের বিজেপি সাংসদ বলেন, “কংগ্রেসের কোনও নীতি নেই। নেই কোনও দেশপ্রেমও। আগে ওদের নিজের ঘর দেখা উচিত। ওরা জানে না কী ভাবে কথা বলতে হয়। দলটির না আছে কোনও নীতি, না আছে দেশপ্রেম। বিদেশি মহিলার গর্ভে কখনও দেশপ্রেমিকের জন্ম হতে পারে না।”
আরও পড়ুন: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন ? কি বলছে সমীক্ষা !
কংগ্রেস এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কংগ্রেস বলছে, যে নিজে সন্ত্রাসী কাজে অভিযুক্ত, যার নামে বোমা বিস্ফোরণের একাধিক অভিযোগ আছে সে কি করে এক জনকে দেশ প্রেমিকের সার্টিফিকেট দিতে পারে? প্রজ্ঞা ঠাকুরকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, দাবি কংগ্রেসের।
নতুন ভাবে whatsapp এ মেসেজ করে চমকে দিতে চাইলে এই App টি Download করুন
মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র জেপি ধানোপিয়া বলেন, “এ ধরনের মন্তব্য করে প্রজ্ঞা সাংসদ পদের অমর্যাদা করেছেন। ওঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মনে হচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন প্রজ্ঞা। তাই এমন ভুল বকছেন। ওঁর এখনই চিকিত্সার প্রয়োজন।”
