প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে এবার সিভিক শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যের



স্নাতক হলেই প্রাথমিক স্কুলে ইর্ন্টানশিপের সুযোগ কথাও জানান৷ প্রাথমিক বিভাগে পড়ালে মিলবে মাসে ২০০০ টাকা, মাধ্যমিক বিভাগে ২৫০০ টাকা৷ প্রতি দু’বছর অন্তর বিষয়টির পুনর্মূল্যায়ন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ‘ইন্টার্নশিপ’ করার সুযোগ পাবে বলেও জানান তিনি৷

নবান্নের সভাঘর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ খুব ভাল বৈঠক হয়েছে৷ সবার সঙ্গে কথা বলতে পেরেছি৷একাধিক সমস্যার নিয়ে আলোচনা হয়৷’’ বলেন, ‘‘আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, যদি কলেজ পড়ুয়ারা প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপ করার সুযোগ পায়, তাহলে তাঁদের সুবিধাই হবে৷’’

তবে যারা স্কুল সার্ভিস পরীক্ষার জন্য এতদিন প্রস্তুতি নিয়েছেন তাদের কবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সে বিষয়ে কোনো কথা আজ তিনি বলেননি। এই নিয়ে একটি আশঙ্কার সৃষ্টি হয়েছে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মধ্যে। তাদের বক্তব্য যদি B.ed ছাড়া স্কুলে পড়ানো যায় তাহলে আমরা এত সময় নষ্ট করে MA .B.ed করলাম কেনো।।? আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার বিষয়।