বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডেলিভারি সংস্থা Ecom Express ৩০ হাজারের ও বেশি ডেলিভারি প্রতিনিধি পূজোর আগেই নিয়োগ করতে চলেছে। এই সংস্থাটি Flipkart এবং Amazon ও অন্যান্য অনলাইন সংস্থার সাথে কাজ করে থাকে, পূজোর মরশুমে বিপুল অনলাইন মাকেটিং এর চাহিদা মেটাতে এই নিয়োগ করা হবে বলে সংস্থা থেকে জানানো হয়েছে।

কোভিড-লকডাউন শুরু হওয়ার আগে এই সংস্থায় কর্মী ছিলেন ২৩ হাজার। কিন্তু লকডাউনের পর অনলাইনে সামগ্রী অর্ডারের চাহিদা ক্রমশ বাড়তে থাকায় সাড়ে ৭ হাজার কর্মীকে নিয়োগ করে তারা। মুদিখানার সামগ্রী হোক বা ওষুধপত্র, মানুষ এখন অনলাইন পরিষেবায় আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

ইকম এক্সপ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সৌরভ দীপ সিংলা বলেন, ‘ই-কমার্স ব্যবস্থাকে অন্য একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছে এই করোনা মহামারি।

আমাদের ক্রেতারা উত্‍সবের মরশুমে আরও বেশি করে কেনাকাটা করবে বলে আশা করছি। তাঁদের সব অর্ডার যাতে সময়মতো আমরা পৌঁছে দিতে পারি, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেই কারণেই এত বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

তিনি আরও বলেন, ‘গত বছর উত্‍সবের মরশুমের আগে কুড়ি হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল। এখন তারা এখানে স্থায়ী চাকরি করেন। এর কারণ, উত্‍সবের মরশুমের পরেও মানুষের চাহিদা খুব একটা কমে না।’

ওয়ালমার্টের অন্তর্গত ফ্লিপকার্ট ( Flipkart ) ডেলিভারি চেনকে আরও শক্তিশালী করার জন্য ৫০ হাজারের বেশি দোকান চালু করেছে। অন্য দিকে দেশের পাঁচটি জায়গায় নতুন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে অ্যামাজন ইন্ডিয়া। ২০১৯-এ এই দুই সংস্থাই ১ লক্ষ ৪০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিল।

সিংলা জানিয়েছেন, শুধুমাত্র মেট্রো বা দেশের প্রথম শ্রেণির শহরগুলির জন্যই নয়, দেশের দ্বিতীয় শ্রেণি, অর্থাত্‍ তুলনায় কম গুরুত্বের শহরগুলিতেও তাদের পরিষেবা দেওয়া হবে। তিনি বলেন যে মূলত এক একটি জায়গার স্থানীয় যুবকদের এই নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হবে।

নিচের দেওয়া লিঙ্কে গিয়ে APPLY NOW এ ক্লিক করে আবেদন করতে হবে, তবে তার আগে একটি Biodata আপনার থাকতে হবে, এবং যদি আপনি মোবাইল থেকে আবেদন করতে চান তবে নিচের দেওয়া লিঙ্কে যাবার পর আগে আপনার chrome browser টিকে desktop mode এ করে নিতে হবে। এরপর Apply for the Post এ আপনাকে Delivery Associate অপশন টি সিলেক্ট করে নিতে হবে।

APPLY NOW

** আরও যেসব নিয়োগ চলছে তাতেও আবেদন করুন আজই

বন্ধন ব্যংকে কর্মী নিয়োগ চলছে –> APPLY NOW

Bazaar Kolkata তে প্রচুর কর্মী নিয়োগ চলছে –> APPLY NOW

CESC তে মাধ্যমিক পাশে কয়েক হাজার কর্মী নিয়োগ চলছে –> APPLY NOW

Axis Bank এ উচ্চমাধ্যমিক থেকে গ্র্যজুয়েট কয়েকশো কর্মী নিয়োগ — > APPLY NOW