
চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের মিলিটারি স্কুলে অনেকগুলি পদে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ হোলো।
নিয়োগ করা হবে অবজেক্টিভ মাল্টিপিল চয়েস টাইপের লিখিত পরীক্ষার মাধ্যমে ৷ মোট চারটি পেপার পরীক্ষা হবে 150 নম্বরের সময়সীমা 2 ঘন্টা ৷ প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি ভাষায় থাকবে ৷
50 টাকা আবেদন ফি জমা দিতে হবে ৷ আবেদন ফি জমা দেওয়া যাবে ইন্ডিয়ান পোস্টল অর্ডার (IPO) মাধ্যমে ৷ পোস্টাল অর্ডার করতে হবে In Favour Of The Principal Rashtriya Military School, Bengaluru, Bengaluru- 560025. কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না SC/ST/OBC/PH শ্রেণিভূক্ত প্রার্থীদের ৷
যে সব পদে লোক নেওয়া হবে সেগুলি হোলো – লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), ল্যাব এটেনডেন্ট , পিওন, মালি , ওয়াচম্যান , সাফাইওয়ালা , ওয়াসারম্যান , টেবিল ওয়েটার।
বিস্তারিত নিচে দেওয়া হোলো –
১) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) – আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে কম্পিউটারের ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে মিনিটে 35 টি শব্দ ৷
২) ল্যাব এটেনডেন্ট – আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ল্যাব এটেনডেন্ট পদের কাজের ধারনা থাকতে হবে ৷
৩) মালি – আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে মালির কাজের ধারনা থাকতে হবে৷
৪) পিওন – আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে পিওন কাজের ধারনা থাকতে হবে ৷
৫) ওয়াচম্যান – আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ওয়াচম্যান কাজের ধারনা থাকতে হবে।
সাফাইওয়ালা , ওয়াসারম্যান , টেবিল ওয়েটার ক্ষেত্রেও মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা – প্রতিটি পদের ক্ষেত্রে পার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ শুধুমাত্র ল্যাব এটেনডেন্ট পদের ক্ষেত্রে পার্থীরমবয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ আবেদন পত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টড করে আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ৷ আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র থাকলে অবশ্যই সংযুক্ত করতে হবে ৷
বেতন – প্রতিটি পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 18,000/- থেকে 56,900 টাকা পর্যন্ত, পে লেভেল 1 অনুযায়ী ৷ শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 19,900/- থেকে 63,200 টাকা পর্যন্ত, পে লেভেল 2 অনুযায়ী৷
আবেদন পত্র পাঠাবেন – The Principal, Rashtriya Military School Bengaluru, Bengaluru-560025, আবেদন পত্র 4/03/2021 এর মধ্যে পৌঁছতে হবে৷ আবেদন পত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে৷
Official website – Click Here
Official Notification & Form Download – Click here
আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।
আপডেট পেতে আমাদের Telegram গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।


