
প্রত্যেক মানুষই নিজের পছন্দের কোনো একজন দেবতা, দেবীকে ভীষণ ভালবাসেন নিশ্চয়ই। এবং তাকেই নিজের ইষ্ট দেবতা বা দেবী বলে মনে রাখেন। যে ইষ্ট দেবতা, দেবীকে আমরা সব থেকে বেশি মানি। সবথেকে বেশি জানি, ভালোবাসি, সেই দেবতার কাছে আমরা জীবনের সমস্ত কথা সমস্ত প্রার্থনা জানিয়ে থাকি। এভাবেই শাস্ত্রেও বিশেষ কিছু উল্লেখিত রয়েছে যে, প্রত্যেকটি দিন বিশেষ করে যেদিন যে ব্যক্তি জন্মাচ্ছে তার জন্য সেই ইষ্টদেবতার কাছে পুজো করাটা অনেক উপযোগী। সুতরাং জেনে নিন যে,
সোমবার
যদি কোন ব্যক্তি সোমবার জন্ম নেন তাহলে সেই ব্যক্তির জীবনে তার ইষ্টদেবতা হবেন দেবাদিদেব মহাদেব, এই দিন যদি আপনারা মহাদেবের পুজো করেন তাহলে আপনার জীবনে সাফল্য, যেটার অপেক্ষায় আপনারা রয়েছেন সেই সাফল্যকে জীবনে আপনি পাওয়ার সৌভাগ্য লাভ করতে সুযোগ পাবেন।
মঙ্গলবার
মঙ্গলবার দিন যে জাতব্যক্তিদের জন্মবার তারা বজরংবালী পূজো করুন, যিনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সাহস দেবেন জীবনে এগিয়ে যেতে মনের জোর দেবেন এবং সমস্ত বিপদ থেকে বাধা-বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবেন। তাই মঙ্গলবার দিন অবশ্যই আপনারা বাজরাংবালিজীর পুজো করবেন।
বুধবার
বুধবার দিন যেসকল মানুষেরা জন্ম নেন তারা সিদ্ধিবিনায়ক এর পুজো করুন, এই দিন যারা সিদ্ধিবিনায়ক এর পুজো করবেন তারা জীবনে সার্বিক উন্নতি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন, কারণ সমস্ত পুজোর আগে সিদ্ধিবিনায়ক এর পুজো হয় এবং তিনি সকল বিপদ আপদ থেকে খারাপ থেকে মানুষকে বাঁচান তাই অবশ্যই বুধবার দিন জন্ম ব্যক্তিরা সিদ্ধিদাতার পূজো করুন।
বৃহস্পতিবার
যারা জন্ম নিয়েছেন বৃহস্পতিবার দিন তারা একই ভাবে সোমবারের মতোই মহাদেবের পুজো করবেন এবং তারা মা লক্ষ্মীর পুজো করুন কারণ এই দিনটি মা লক্ষ্মীর জন্য, মা লক্ষ্মীর দিন, তাই অবশ্যই এই দিনে মা লক্ষী এবং মহাদেব দুজনেরই সাধনা করবেন করবেন।
শুক্রবার
শুক্রবার দিন জন্ম যাদের সেই সকল মানুষেরা অবশ্যই আপনারা এই দিন মা দুর্গারপুজো করুন, মা দুর্গার যেকোনো অবতারের পুজো আপনারা এই শুক্রবার দিন করবেন, মা দুর্গা সার্বিক আদ্যা শক্তি, যিনি আপনাদের প্রত্যেককে, আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি রক্ষা করেন, তাই তার যেকোনো রূপের সাধনা যদি আমরা অন্তর থেকে করি তার কাছে প্রার্থনা জানাই অবশ্যই তিনি আমাদের রক্ষা করবেন।
আরও পড়ুন– জেনে নিন কোন জিনিসগুলি কখনই কাউকে দেবেন না, দিলে ভাগ্যোন্নতি তে বাধা আস্তে পারে !
শনিবার
শনিবার জন্ম যে সকল মানুষদের তারা মহেশ্বর বাজরংবালি এবং অবশ্যই শনি গ্রহ দেবরাজের পুজো করবেন, কারণ এই দিনটিতে এই প্রত্যেক দেবতার জন্য বিশেষ ভাবে ধার্য করা হয়েছে। আপনার জীবনের সার্বিক সাফল্য আপনি পাবেন এবং এই দিনে অবশ্যই ইনাদের যদি পূজা করা যায় আরাধনা করা যায় তাহলে জীবনে উন্নতি আপনি উপলব্ধি করতে সৌভাগ্য লাভ করতে পারবেন।
রবিবার
রবিবার যারা জন্মান সেই সকল মানুষেরা শ্রীবিষ্ণু শ্রী নারায়ন এর পুজো আপনারা যদি করেন তাহলে আপনাদের জীবনের উন্নতি সার্বিক সুস্থতা এবং যে লক্ষ্য পূরণের জন্য আপনি সচেষ্ট সেই লক্ষ্য পূরণে আপনি সাফল্য অর্জন করার সৌভাগ্য লাভ করবার সুযোগ পাবেন, সুতরাং রবিবার দিন জন্ম যাদের তারা পালনকর্তা শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু শ্রীনারায়ণের পুজো করবেন।
