
নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। পিওনের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। কোলকাতা সার্কেলে এবং জম্মু সার্কেলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন শাখায় মোট ৪৮ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ মার্চ বিকেল পাঁচটা। www.pnbindia.com থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

বয়সসীমা: – ১ জানুয়ারি ২০২১ সালের হিসেবে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে হতে হবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের বয়সসীমায় ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হবে।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:- দশম ও দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি হবে। যে সমস্ত প্রার্থীদের দশম শ্রেণিতে ৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশ নম্বর থাকবে, তাঁদের প্রাথমিকতা দেওয়া হবে। দুই বা তার থেকে বেশি প্রার্থীদের নম্বর সমান হলে, সেক্ষেত্রে অধিক বয়সের প্রার্থীকে তালিকায় অগ্রণী ভূমিকা দেওয়া হবে।
[ আরও পড়ুন – বন্ধন ব্যাঙ্কে এ শুরু হোলো নিয়োগ প্রক্রিয়া ]
কী ভাবে আবেদন জানাবেন:- www.pnbindia.com -এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করুন। অ্যাপ্লিকেশন ফর্ম ভরে তাতে শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতি প্রমাণপত্র, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি নথির ফটোকপি সেল্ফ অ্যাটেস্টেড করে ৫ মার্চের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করতে হবে—
জম্মু সার্কেলের জন্য — Deputy Circle Head, Punjab National Bank, Circle Office, Rail head complex, Gupta tower, Bahu Plaza, Jammu – 180012.
কোলকাতা এবং North 24 pargana এর জন্য– Dy. Circle Head, HRD Department, Punjab National Bank, Circle Office, Kolkata North, 5th Floor, Oriental Bank House DD 11, Saltlake Sector 1, Kolkata – 700064.
স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর কেপিট্যাল লেটারে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF PEON in Subordinate Cadre 2020-21, District__________ ’.
সম্পূর্ণ নোটিশ টি ডাউনলোড করুন — CLICK HERE
আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।
আপডেট পেতে আমাদের Telegram গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।


