
আমরা সারা দিন যে যে পরিমাণ পরিশ্রম করি সেই পরিমাণ পরিশ্রম করার উদ্দেশ্য সবার প্রথমে একটি থাকে সেটি হলো জীবনের স্বাভাবিক ভাবে সুস্থ ভাবে এবং সামর্থ্য স্বরূপ বাচা ভালো থাকতে চেষ্টা করে এবং তার জন্য প্রয়োজন আমাদের খাবার খাওয়া।
এই খাবার খাওয়ার জন্য সারাদিন কোটি কোটি মানুষ পরিশ্রম করে চলেছেন যাতে দিনের পরে দুটো ভালো খাবার তারা খেতে পারেন এবং সেই কারণে আপনাদেরও জানা উচিত যে কিভাবে খাবার খাওয়ার আগে কিছু নির্দিষ্ট নিয়ম জানা প্রয়োজন
যখনই খাবার খেতে বসবেন তার আগে ঈশ্বরের নামে প্রার্থনা করবেন তার আশীর্বাদ এর ফলস্বরূপ আমরা খাবার খাওয়ার সৌভাগ্য লাভ করি। তাই তাকে প্রথমে প্রণাম জানাবেন অন্তর থেকে মনে মনে এবং তারপর খাবার গ্রহণ করা শুরু করবেন।
আরও পড়ুন – জেনে নিন আপনার জন্ম বার অনুযায়ী কোন দেবতার পূজা করবেন?
বিভিন্ন দিক সম্বন্ধে শাস্ত্রে কিছু কথা রয়েছে কোন দিকে করে মুখ রেখে বসে খাবেন, তার মধ্যে বলা হয়ে থাকে যারা পূর্ব দিকে মুখ রেখে বসে খান তাদের দীর্ঘায়ু থাকে, শাস্ত্রে বলা হয়েছে যারা পশ্চিম দিকে মুখ রেখে খেতে বসেন তাদের আর্থিক আগমন ব্যাপকভাবে হয়ে থাকেন, আবার পাশাপাশি যারা অর্থনৈতিক উন্নতির পাশে মানসিক শান্তি পেতে চান বা ভালো কোন কাজের সাথে সবসময় সংযুক্ত থাকতে চান উত্তর দিক করে তারা বসুন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণ দিক করে বসে না খেতে।
খাবার খাওয়ার এই নিয়মগুলোর পাশাপাশি শাস্ত্রের আরো রয়েছে উল্লেখিত যে অনেকে খাবার খাওয়ার সময় অনেক ঝগড়া তর্ক কথা ফালতু বলতে থাকেন, তাই সেই ধরনের কাজগুলো যেন না করা হয় খাবার খাওয়ার সময় ভালো কথা বলুন।
কিংবা শান্তভাবে খাবারটি খাবার খেয়ে নিন, এছাড়া হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বা কথা বলতে বলতে খাবার খাওয়ার কথা বারণ করাই থাকে শাস্ত্রে। এরই সঙ্গে বলা হয়ে থাকে যে যারা অনেকেই খাবার খাওয়ার সময় অনেক তাড়াহুড়ো করে খাবার খান তারা ধীরে খাবার খাবেন কারণ যদি আপনি তাড়াহুড়ো করে খাবার খান সে ক্ষেত্রে অনেক সময় আপনার খাবার খেতে খেতে কোন অসুবিধা হতে পারে, তাই অবশ্যই ধীরে খাবার খাবেন, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সব সময় জল খাবেন না।
জল খাবার খাওয়ার বেশ অনেকক্ষণ পরে বা বেশ কিছুক্ষণ পরে খাবেন, অনেকেই থাকেন যারা খাবার খাওয়ার সময় অন্যমনস্ক থাকেন তাদের জন্যও বলা খাবার খাওয়ার সময় মনটা খাবারের প্রতি রাখুন। চেষ্টা করবেন সেই সময় মনের মধ্যে কোন খারাপ চিন্তা জানো না ঘোরাফেরা করে।
যদিও এরকম কোন চিন্তা যদি কখনো আসে মাথাটাকে অন্যদিকে রাখার চেষ্টা করুন। খাবার খাওয়ার সময় বহু মানুষ থাকে যারা হয় খেলা দেখতে কিংবা কোন সিরিয়াল দেখতে কিংবা কোনো রকম কোনো কাজও করতে থাকেন, এটাই কিন্তু করা সঠিক নয়। এতে খাবারের গুণাগুণ নষ্ট হয় এবং পুষ্টিগতমান থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই খাবারের প্রতি সম্পূর্ণ লক্ষ্যটা দিয়ে মনোযোগ সহকারে খাবারটি খাওয়া উচিত।
