
এবার করোনা (Corona Virus) থাবা বসাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) শরীরে। শুক্রবার নিজেই টুইট করে বিষয়টি জানালেন বিজেপি নেত্রী। সূত্রের খবর, আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি।
I have tested postive for Covid19 this morning, having mild fever and was in self-isolation for the past one week. I will keep everyone posted. All is well.
— Locket Chatterjee (@me_locket) July 3, 2020
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-সহ একাধিক উপসর্গ ছিল লকেট চট্টোপাধ্যায়ের। সেই কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন সাংসদ। ছিলেন হোম আইসোলেশনে। পাশাপাশি, নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। শুক্রবার সেই রিপোর্ট আসতেই জানা গেল, তিনি করোনা আক্রান্ত। এদিন দুপুরে টুইটে বিজেপি নেত্রী জানিয়েছেন, “আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।”
Amazon এ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে !
করোনার নতুন উপসর্গ, শুধু জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নয়, সতর্ক হোন জেনে নিন
