
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় আজ দুটি নতুন প্রকল্পের ঘোষনা করেছেন, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে ” কর্মই ধর্ম ” প্রকল্প এবং রাজ্যবাসীর সুবিধার্থে ” দুয়ারে দুয়ারে সরকার “ এই দুটি প্রকল্প ঘোষনা করেছেন বাঁকুড়া জনসভা থেকে।
এই দুটি প্রকল্পের কি সুবিধা রয়েছে কারা সুবিধা পাবেন সেই বিস্তারিত আলোচনা এখানে করা হোলো ।
চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।
বেকার ছেলেমেয়েদের কথা ভেবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় নতুন প্রকল্প ঘোষনা করলেন আজ ” কর্মই ধর্ম “ ,
গ্রাম বাংলার ছেলে মেয়েদের কথা ভেবে এবং তাদের কর্মসংস্থানের জন্য এদিন বাঁকুড়া র খাতড়ায় জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষনা করেন , মুখ্যমন্ত্রী বলেন আগামী দিন আরও ২ লক্ষ ছেলে মেয়ে কে কাজের সুযোগ করে দেবার ব্যবস্থা আমরা করেছি,
মুখ্যমন্ত্রী বলেন আমরা ঠিক করেছি সমবায় ব্যংক থেকে ২ লক্ষ ছেলেমেয়েকে একটি করে বাইকের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই বাইকের পেছনে থাকবে একটি করে বাক্স, ওই বাক্সে করে আপনারা জামা কাপড় থেকে শুরু করে খাবার ডেলিভারি করা বা মাছ বিক্রি করার মতন যেকোনো ব্যবসা করতে পারবেন, তিনি বলেন আমরা ওই প্রকল্পেরই নাম দিচ্ছি ” কর্মই ধর্ম ” তিনি আরও বলেন কোনো কাজই খারাপ নয়, ২ লাখ মানুষের কাজের সুযোগ করা মানে ১০ লাখ মানুষের অন্ন সংস্থান হবে।
আরও একটি প্রকল্প সাধারন জনসাধারণের জন্য ঘোষনা করেন ” দুয়ারে দুয়ারে সরকার ”
এই প্রকল্পের মাধ্যমে আমজনতার ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে ঘোষনা করেন জনসভা থেকে। তিনি বলেন ব্লকে ব্লকে ডিসেম্বর থেকেই ক্যাম্প করে এই সুবিধা দেওয়া হবে, এখানে সমস্ত দপ্তর একসাথে থাকবে , সেখানে কোনো মানুষ যদি বলেন আমার এটা দরকার, সেটা সাথে সাথে দিতে হবে, আর যদি তা সাথে সাথে দেওয়া সম্ভব না হয় তাহলে তা পরে দিতে হবে। তালিকা তেইরী করে ধাপে ধাপে সব সরকারি পরিষেবা দিতে হবে, আগামী ১লা ডিসেম্বর থেকে ৩০ শে জানুয়ারী পর্যন্ত চলবে এই প্রকল্প সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত হবে এই ক্যাম্প।
এছাড়াও আরও ৩২ টি প্রকল্পের ঘোষনা তিনি এদিন করেন।
চাকরির আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।
আরও পড়ুন – রাজ্যের একসাথে ১০ টি সরকারি চাকরির খবর, জেনে নিন কোথায় কি শূন্যপদ


