
মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলে সরাসরি প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা হয়েছে। যারা মাধ্যমিক পাস করে রয়েছেন তারা সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারেন। এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে। আরো একটি বিশেষ সুখবর হলো এখানে প্রশিক্ষণ চলাকালীন চাকরিপ্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন। এখানে 3000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক।
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্য পদ: 3015
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস এবং NCVT/SCVT দ্বারা জারি করা বিজ্ঞাপিত ট্রেডে জাতীয় বাণিজ্য শংসাপত্র থাকতে হবে।
বয়স সীমা: 15 থেকে 24 বছর। OBC/SC/ST/PwBD-রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন: প্রশিক্ষণ চলাকালীন এখানে চাকরি প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী এখানে শিক্ষানবিশকালীন পদে চাকরি করলে যে বেতন কাঠামো রয়েছে সেই অনুপাতেই চাকরিপ্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করবেন তাদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় চাকরি প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন হয়ে গেলে চাকরিপ্রার্থীদের লগইন করে আবেদনের মূল ফর্মটা ফিলাপ করতে হবে। যেখানে আবেদনকারীর যাবতীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদনমূল্য জমা দিতে হবে আর আবেদনমূল্য জমা দেওয়া হয়ে গেলে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।
আবেদন মূল্য: SC/ST চাকরিপ্রার্থী, মহিলা চাকরিপ্রার্থী, ও প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে শুধুমাত্র 36 টাকা দিতে হবে। এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরি চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 136 টাকা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের প্রথমে মেরিট লিস্ট বের করা হবে, পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ফিটনেস চেক করে নিয়োগ পত্র দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: 14 January 2024
এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
| অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | এখানে ক্লিক করুন |
বিঃদ্রঃ: উপরের উল্লিখিত উপাদানগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দেওয়া।newsbangla.igyantech.com নিয়োগের জন্য কোনও সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। newsbangla.igyantech.com একটি নিউজ মিডিয়া যা পুরো ভারত জুড়ে বিভিন্ন নিয়োগের তথ্য সরবরাহ করে। চাকরী সন্ধানকারীদের বিবরণ এবং আবেদনের পদ্ধতি জানতে, সংস্থা / বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই ধরনের আরও চাকরির আপডেট সবার আগে পেতে আজই আমাদের সাথে যুক্ত হন।
