sbi contractual recruitment

সরকারি ব্যাঙ্কে বাড়বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। ব্যয় কমাতেই এমন সিদ্ধান্ত। এ বিষয়ে ইতিমধ্যেই এগোতে শুরু করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক- ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে নীতিগত অনুমোদন পেল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। শীঘ্রই সেনাবাহিনীর অগ্নিবীরের আদলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।

প্রাথমিকভাবে গ্রামীণ এবং মফস্বল এলাকায় ব্যাঙ্কের শাখাগুলিতে এভাবে কর্মী নিয়োগ করা হবে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ডিএন ত্রিবেদী বলেন, এই কর্মীদের স্টেট ব্যাঙ্ক অপারেশন সাপোর্ট সার্ভিসেস দ্বারা নিয়োগ করা হবে। সমস্ত নিয়োগ চুক্তির ভিত্তিতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মীরা SBI-এর স্থায়ী কর্মীরা যে সমস্ত সুবিধা পান তা পাবেন না।

আগামিদিনে অন্য ব্যাঙ্কগুলিও এই দিকে পদক্ষেপ নিতে পারে। সূত্রের খবর, অনেক ব্যাঙ্ক ইতিমধ্যেই আরবিআইকে এমন একটি সহায়ক সংস্থা স্থাপনের প্রস্তাব দিয়েছে, কিন্তু আরবিআই অনুমতি দেয়নি।

এমনিতেও বর্তমানে বেশ কিছু পদে, প্রয়োজন অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে সরকারি ব্যাঙ্কগুলি। সরকারি চাকরিপ্রার্থীদের দাবি, এর ফলে আইবিপিএস-ক্লার্ক, এসবিআই-ক্লার্কে শূন্যপদের সংখ্যা কমে যাচ্ছে। প্রবেশিকা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

One thought on “এবার SBI তে অগ্নিবীরের মতন চুক্তিতে কর্মী নিয়োগের পরিকল্পনা !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *