Central Govt SSY Scheme 2024
Central Govt SSY Scheme 2024

আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি লটারি পেয়েছেন! একেবারে 10 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি। কন্যা সন্তান থাকলেই পরিবারের আর কোন চিন্তা নেই। যাদের পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে সুবিধা দেওয়া হবে। তবে কি করে আপনারা এই টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বছরের শুরুতেই দেশের কন্যা সন্তানদের জন্য মোদি সরকারের নতুন উপহার I আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকাশিত হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা I সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প যা সন্তানের পিতা-মাতা স্বার্থের কথা ভেবে তৈরি করা হয়েছে I এই যোজনা দ্বারা দেশের কন্যা সন্তানদের আর্থিক সুবিধা দেওয়া হয় যার ফলে দেশের কন্যা সন্তানদের অভিভাবকদের আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না I বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানকে সার্থক করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা হল তারই একটি অংশ I এই যোজনা থেকে কিভাবে লাভবান হবেন তা জেনে নিন।

আগের চেয়ে এখন আরো কত বাড়ানো হলো সুদের হার I আপনিও এই প্রকল্প সম্পর্কে জেনে আপনার কন্যা সন্তানের জন্য আর্থিক সাহায্য পেতে পারেন I এই যোজনার দ্বারা লাভবান হতে পারেন কিভাবে তা জেনে নিন এই প্রতিবেদনের দ্বারা I কি কি যোগ্যতা ও ডকুমেন্টের দরকার তা বিশদ জানতে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন I

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি?

সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত দেশের কন্যা সন্তানদের জন্য একটি আর্থিক সুবিধাI আপনার নিজের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই যোজনায় আপনি আবেদন করতে পারেন I প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে এই যোজনাটি চালু করেছিলেন I এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার কত?

সুকন্যা সমৃদ্ধির যোজনায় আগে যে সুদের হার ছিল এখন তা বাড়ানো হয়েছে। এর দ্বারা দেশের কন্যা সন্তানদের আর্থিক সুবিধা বাড়ানো হলো। কেন্দ্র সরকার জানিয়েছে যে বছরের শুরুতেই মিলবে এই সুবিধা I আপনি যদি এই যোজনা থেকে লাভ উপভোগ করতে চান তাহলে আজই আপনার কন্যা সন্তান অথবা আপনার পরিবারের কন্যা সন্তানের জন্য খুলুন SSY Scheme একাউন্ট I এর ফলে পরবর্তী ত্রৈ মাসিকে 8.20% হারে সুদ পাওয়া যাবে I একাউন্ট খোলার তারিখ থেকে 21 বছর পূর্ণ হলে স্কিমটি ম্যাচুরিটি হবে I তবে 21 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনার কন্যা সন্তানের বিবাহ হয়ে যায় তাহলে একাউন্টটি বন্ধ হয়ে যাবে I

সুকন্যা সমৃদ্ধি যোজনার বয়স ও যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আপনার কন্যা সন্তানের বয়স 10 বছরের কম থাকতে হবে। শিশুটির নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে I একটি পরিবারে সর্বাধিক দুটি স্কিমের একাউন্ট খুলতে পারবেন I শুধুমাত্র যমজ সন্তান হলে তিনটি মেয়ে সন্তানের জন্মের ক্ষেত্রে একটি পরিবারে দুটির বেশি একাউন্ট খুলতে পারবে I শুধুমাত্র কন্যা সন্তানের পিতা মাতা অথবা আইনি অভিভাবকরা খুলতে পারবেন। আবেদন করার জন্য আধার কার্ড ও প্যান কার্ড লাগবে I যদি আধার কার্ড না থাকে তাহলে আবেদনের ছয় মাসের মধ্যে আধার কার্ড এর নম্বর প্রদান করতে হবে। আবেদন করার জন্য যা যা দরকার তা হল কন্যা সন্তানের নাম, ঠিকানা, জন্ম সার্টিফিকেট, পিতা মাতার ফটো আইডি ইত্যাদি ।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট যে কোনও অংশগ্রহণকারী ব্যাঙ্ক বা পোস্ট অফিস শাখায় খোলা যেতে পারে। অ্যাকাউন্ট খুলতে, নীচে বর্ণিত ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেখানে যান৷
  2. প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করুন এবং যেকোনো সহায়ক কাগজপত্র সংযুক্ত করুন৷
  3. নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটে প্রথম জমা দিন৷ পেমেন্ট 250 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে হতে পারে৷
  4. আপনার আবেদন এবং অর্থপ্রদান ব্যাঙ্ক বা পোস্ট অফিস দ্বারা প্রক্রিয়া করা হবে৷
  5. প্রক্রিয়াকরণের পরে, আপনার SSY অ্যাকাউন্ট সক্রিয় করা হবে৷
  6. অ্যাকাউন্ট খোলার সময় এই অ্যাকাউন্টের জন্য একটি পাসবুক সরবরাহ করা হবে।

এই ধরনের আরও স্কিম এবং চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *