WB ASHA RECRUITMENT
WB ASHA RECRUITMENT

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্যে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা মাধ্যমিক পাস করে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই চাকরির একটি বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে এমন কি নিজের গ্রামে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে। আরো একটি বিশেষ সুবিধা হল এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক।

পদের নাম: এক্রিডিটেড সোশ্যাল হেলথ এক্টিভিস্ট (Accredited Social Health Activist)/ASHA কর্মী

ব্লকের নাম: কালিম্পং

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস

বয়স: 30 – 40 বছর। SC এবং ST প্রার্থীদের ক্ষেত্রে, নিম্ন বয়স সীমা 22 বছর পর্যন্ত শিথিল হতে পারে। (01/12/2023 অনুযায়ী)

কারা আবেদন করতে পারবেন?: বিবাহিত/ডিভোর্সড/বিধবা মহিলা হতে হবে এবং সেই গ্রামের বাসিন্দা হতে হবে যার জন্য তিনি আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি: এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

  1. এক্ষেত্রে আবেদন জানানোর জন্য চাকরি-প্রার্থীদের প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)
  2. এরপর আবেদন পত্রের সমস্ত ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  3. এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ও আবেদন পত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে।
  4. আবেদনপত্র ও প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো একত্রিত করে সমস্ত কিছু একটি খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানায় চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে-

  1. বয়সের প্রমাণপত্র
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  3. আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো
  4. আধার কার্ড ও ভোটার কার্ড
  5. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  6. জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে
  7. অন্যান্য

আবেদনের শেষ তারিখ: 5 January 2024

এই চাকরি সম্বন্ধে আরও তথ্য জানার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

অফিসিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তিএখানে ক্লিক করুন
আবেদনপত্রএখানে ক্লিক করুন
– WB Health ASHA Recruitment – গুরুত্বপূর্ণ লিঙ্ক

বিঃদ্রঃ: উপরের উল্লিখিত উপাদানগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দেওয়া। newsbangla.igyantech.com নিয়োগের জন্য কোনও সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। newsbangla.igyantech.com একটি নিউজ মিডিয়া যা পুরো ভারত জুড়ে বিভিন্ন নিয়োগের তথ্য সরবরাহ করে। চাকরী সন্ধানকারীদের বিবরণ এবং আবেদনের পদ্ধতি জানতে, সংস্থা / বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Direct এই লিঙ্কের মাধ্যমেও আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন — https://t.me/Jobs_News

https://t.me/Jobs_News