WB Health Job Recruitment
WB Health Job Recruitment

মাধ্যমিক পাশের চাকরি করার দারুন সুযোগ। মাধ্যমিক পাশ করে দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করে যাচ্ছেন কিন্তু চাকরির সন্ধান পাচ্ছেন না অবশেষে তাদের অপেক্ষার দিন শেষ। পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা হলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক।

মাধ্যমিক পাশে এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম হলো আয়া ও নার্স। আয়া পদে চাকরি করতে পারবেন রাজ্যের মহিলা প্রার্থীরা। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২১ থেকে ৫০ বছরের মধ্যে। এছাড়াও যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। যারা যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 12000 টাকা করে। এখানে কেবলমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন।

নার্স পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। এখানেও মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন। এখানে যারা যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এখানেও আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাস থাকতে হবে, এর সঙ্গে চাকরিপ্রার্থীদের অবশ্যই নার্সিং এর ডিপ্লোমা করা থাকতে হবে। এই সমস্ত পদ সম্পর্কে আরও তথ্য জানতে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়ে তারপর সরাসরি আপনারা আবেদন জানাতে পারেন।

যারা যারা এই সমস্ত পদে আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি ফিলাপ করে জমা দিতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষ পেজে আবেদনের ফর্ম রয়েছে সেটি প্রথমে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেটি ভালোভাবে ফিলাপ করে এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস গুলো সংযুক্ত করে একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

এখানে যারা যারা আবেদন জানাবেন তারা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিকের পাস মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সহ আরো অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট দরকার সেগুলো আবেদনপত্রের সঙ্গে জেরক্স করে জমা দেবেন। এই ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে- the District Child Protection Unit, Collectorate Building, Jalpaiguri। এখানে চাকরিপ্রার্থীরা 18 January 2024 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

অফিসিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তিএখানে ক্লিক করুন
আবেদনপত্রএখানে ক্লিক করুন
– WB Health Job Recruitment – গুরুত্বপূর্ণ লিঙ্ক

বিঃদ্রঃ: উপরের উল্লিখিত উপাদানগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দেওয়া। newsbangla.igyantech.com নিয়োগের জন্য কোনও সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। newsbangla.igyantech.com একটি নিউজ মিডিয়া যা পুরো ভারত জুড়ে বিভিন্ন নিয়োগের তথ্য সরবরাহ করে। চাকরী সন্ধানকারীদের বিবরণ এবং আবেদনের পদ্ধতি জানতে, সংস্থা / বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Direct এই লিঙ্কের মাধ্যমেও আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন — https://t.me/Jobs_News

https://t.me/Jobs_News