গ্রন্থগারগুলিতে কাজের গতি বাড়ানোর জন্য বিধানসভা নির্বাচনের আগে কর্মী নিয়োগ করা হবে৷ টাকিতে একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ৭৩৮টি গ্রন্থাগারিক পদে কর্মী নিয়োগ করা হবে মন্ত্রী জানিয়েছেন৷

রাজ্যে বর্তমানে সরকার পোষিত গ্রন্থাগারের সংখ্যা ২৪৮০৷ এরমধ্যে অধিকাংশ গ্রন্থাগারগুলিতে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কর্মী সঙ্কট। সমাধানের লক্ষ্যে গ্রন্থাগারগুলির শূন্য পদ পূরণে উদ্যোগী হচ্ছে রাজ্য গ্রন্থাগার দফতর। গ্রন্থাগারমন্ত্রী জানান, শুধু কর্মীসংকট দূর করাই নয়। গ্রন্থাগারগুলিতে পাঠক-সংখ্যা বৃদ্ধি করার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। সেজন্য রাজ্য সরকারি পরিকল্পনা করেছে, প্রতি গ্রন্থাগারে বাতানুকূল পাঠগৃহ, শিশু পাঠাগার অর্থাৎ চিল্ড্রেন্স কর্নার ও আধুনিক শৌচাগার নির্মাণ করা হবে। গ্রন্থাগারগুলিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই সেরা গ্রন্থাগার সম্মান চালু করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে সম্মানিত করা হচ্ছে সেরা পাঠককেও।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে জেলাস্তরে বইমেলার পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে ছোট ও বড় আকারে বিভিন্ন সময়ে বইমেলার আয়োজন করা হচ্ছে ঘটা করে। উদ্দেশ্য, ছাত্রছাত্রী তথা সাধারণের মধ্যে বই পড়ার উৎসাহ দান। অথচ, একই উদ্দেশ্যে এক সময় গড়ে তোলা হয়েছিল একাধিক শহর ও গ্রামী‌ণ গ্রন্থাগার। ওই সব গ্রন্থাগারের জন্য বই কিনতে সরকারি বরাদ্দও রয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের পরিসংখ্যান বলছে, কর্মীর অভাবে জেলায় গ্রামীণ গ্রন্থাগারগুলির প্রায় এক চতুর্থাংশ দিনের পর দিন বন্ধ রয়েছে কর্মীর অভাবে। কর্মীর অভাবে ধুঁকছে জেলা গ্রন্থাগার এবং শহর গ্রন্থাগারগুলিও।

২০১৮ সালে লাইব্রেরি ভলান্টিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেইসময় জানিয়েছিলেন, ‘শূন্য পদগুলি পূরণ করার ব্যাপারে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি৷ চুক্তিভিত্তিক কর্মী ও ভলান্টিয়ার নিয়োগ করে গ্রন্থাগারগুলির কর্মী সমস্যার সমাধান করা হবে৷ মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে৷ জানানো হয়েছে অর্থ দফতরকেও৷ জানা গিয়েছে, যতটা সংখ্যক কর্মী ঘাটতি রয়েছে, ততটা পূরণ হয়নি৷ সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ, ‘বাম জমানায় গ্রন্থাগারগুলির কী সমস্যা, কী প্রয়োজন, সে সব দিকে নজর দেওয়া হয়নি৷ তাই আজ এই অবস্থা৷

আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।

https://chat.whatsapp.com/KqlG820hMGvII6afRZsc8u

আপডেট পেতে আমাদের Telegram গ্রুপে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।

https://t.me/Jobs_News