আজ আমরা এখানে ১০ টি সেরা চাণক্য নীতি সম্বন্ধে জানবো যেগুলি যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার জীবন বদলে দেবে।
Chanakya Niti 1: “সবসময় অন্যের করা ভুল থেকে শেখা উচিত। কারণ সমস্ত ভুল নিজে করে তারপর শিখতে গেলে এই জীবনকাল অত্যন্ত ছোট পড়ে যাবে”
যেমন আগুনে হাত দিলে হাত পুরবেই তা শেখার জন্য নিজে আগুনে হাত দিয়ে দেখার কোন প্রয়োজন নেই, আমরা অন্যদের করা ভুল থেকেও সেটা শিখতে পারি। একজন মূর্খ ব্যক্তি কেবল মাত্র নিজের করা ভুল থেকে শেখে, কিন্তু একজন চালাক ব্যক্তি শুধুমাত্র নিজের করা ভুল গুলো থেকেই না সে অন্যের করা ভুল গুলো থেকেও সমান ভাবে শিক্ষা নেয়।
Chanakya Niti 2: “সমস্ত বন্ধুত্বের পিছনেই কোন না কোন স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না। এটাই কঠিন বাস্তব সত্য”
এই স্বার্থতা টাকা পয়সা থেকে শুরু করে সামান্য সঙ্গ পেয়ে একাকীত্ব দূর করার ও হতে পারে, চাণক্য বলেছেন স্বার্থতা যতই ছোট হোক বা বড় হোক সমস্ত বন্ধুত্বের পিছনেই কোন না কোন স্বার্থ লুকিয়ে থাকে। আর সেই স্বার্থতা যদি আমরা উপলব্ধি করে নিতে পারি তবে খুব সহজে সামনের জন আমাদের কাছ থেকে ঠিক কি চায় সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো।
Chanakya Niti 3: “কোন একটি কাজ একবার করতে শুরু করে দিলে, তারপর আর সেটা তে ব্যর্থ হওয়ার ভয় পেয়ে পিছপা হওয়া কখনও উচিত না। যারা পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা দিয়ে সমস্ত কাজ করেন, তারাই জীবনে সবসময় খুশি থাকেন”
কোন কাজ শুরু করার আগে ১ বার নয় ১০০ বার ভাবুন, কিন্তু ১বার কাজ টি শুরু করে দিলে তারপর তাতে ব্যর্থতার ভয়ে পিছিয়ে এলে তাতে কেবলি ক্ষতি কারন কাজটির জন্য এখনো অব্দি যে সময় অর্থ ও পরিশ্রম বিনিয়োগ করেছেন তা সবি বৃথা চলে যাবে, ফলে আপনার মধ্যে আফসোস হতে পারে। তার পরিবর্তে যদি আপনি সম্পূর্ণ মনযোগ দিয়ে কাজ টি চালিয়ে যান এবং তারপর যদি ব্যর্থও হন তাহলে আপনার মধ্যে কোন আফসোস হবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন।
Chanakya Niti 4: “সন্তুষ্টির থেকে বড় কোন আনন্দ নেই, লালসার থেকে বড় কোন রোগ নেই এবং করুণার থেকে বড় কোন পূর্ণ নেই”
জীবনে সব কিছু থাকা সত্ত্বেও যদি সে সন্তুষ্ট না হয় তবে সে কোনদিনই হাসিখুশী থাকতে পারেনা, লালসা এমন একটা রোগ যা সময়ের সাথে সাথে তীব্র গতিতে বাড়তে থাকে এবং যা মানুষের জীবনকে দিন দিন আরও দুর্বিষহ করে তোলে আড় করূনা এমন একটা জিনিস যা ভালোবাসার দূত হিসাবে কাজ করে টাই এর থেকে বড় কোন পূন্য হয় না বলে চাণক্য মনে করতেন।
Chanakya Niti 5: “জ্ঞান ই হল প্রকৃত বন্ধু। একজন জ্ঞানী ব্যাক্তি সমস্ত জায়গায় সন্মানিত হন। জ্ঞান ই একমাত্র সৌন্দর্য্য ও যৌবনতা কে হার মানতে পারে”
চাণক্য বলেছেন এই পৃথিবীতে সৌন্দর্য্য ও যৌবনতা অন্যতম দুটি জিনিস যা যে কোন মানুষ কে মোহে আব্ধ করতে পারে, কিন্তু এর থেকেও বড় যে শক্তি রইয়েছে সেটি হলও জ্ঞান, জ্ঞানই মানুষ কে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই চাণক্য বলেছেন জ্ঞানই হলও প্রকৃত বন্ধু।
Chanakya Niti 6: “যদি কোন সাপ বিষধর না ও হয়, তবু দরকারে তার ফোঁস করা উচিত”
নিজের আত্মরক্ষার জন্য যে সাপ বিষধর নয় সেই সাপ ও ফোঁস করে যাতে শত্রুর মনে ভয়ের সঞ্চার হয়, একই রকম ভাবে একজন মানুষেরও দরকারে প্রতিবাদ করা উচিত, না হলে তার শত্রুরা নির্ভয়ে তার ক্ষতি করার জন্য এগিয়ে আসবে।
Chanakya Niti 7: “নিজের দুর্বলতা ও গোপন কথা গুলি কখনও কাউকে বলা উচিত না। কারণ আপনি নিজেই যদি নিজের দুর্বলতা ও গোপন কথাগুলি কে গোপন না রাখতে পারেন তবে অন্য কেউ সেগুলি কে কেন গোপন রাখবে”
আজ আপনি যাকে বন্ধু ভেবে নিজের গোপন কথা গুলি বলে দিচ্ছেন কে বলতে পারে হয়তো পরিস্থিতির স্বীকার হয়ে সেই বন্ধুই কাল আপনার সবথেকে বড় শত্রুতে পরিণত হতে পারে, বা আপনার সেই বন্ধু যদি শত্রুতে পরিণত নাও হয় কিন্তু আপনার যে শত্রু সে আপনার বন্ধুকে বোকা বানিয়ে আপনার দুর্বলতা গুলো জেনে নিতেই পারে, আর আপনি যদি আপনার দুর্বলতা গুলো বলতে নিজে যদি আনন্দ পান তাহলে অন্য কেউ তো সেগুলি বলতে আরও বেশি আনন্দ পাবে,আর তাতে আপনারই বিপদ বাড়বে।
Chanakya Niti 8: “যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরি মারা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত”
অনেকেই তার সাথে কেউ বিশ্বাস ঘাতকতা করলে সে বিশ্বাস ঘাতকের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে কিন্তু সে যদি নিজে চোখ কান খোলা রাখতো তাহলে বিশ্বাস ঘাতকের হাব ভাব থেকে অনেক আগেই সতর্ক হতে পারতো। চোখ কান খোলা রাখতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু অভিযোগ করতে কোন ও পরিশ্রম করতে হয় না তাই সবাই অভিযোগ করাটাই সবাই বেছে নেন।
Chanakya Niti 9: “আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভাল কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত”
আমাদের সবার জীবনেই এমন কিছু নকল বন্ধু থাকে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ এরা আমাদের সবথেকে বড় শত্রু, কারন এরা আমাদের সব থেকে কাছাকাছি থেকে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে চলে, তাই যত শীঘ্র সম্ভব নিজের জীবন থেকে এদের কে পরিত্যাগ করা উচিত।
Chanakya Niti 10: “একটি দোষ বহু গুণকেও গ্রাস করে”
আপনি এমন কোন মানুষ কে চিনবেন যে মানুষটি এমনিতে খুবি ভালো কিন্তু নেশার কব্লে পড়ে দিন দিন তার অধঃপতন ঘটতে শুরু করে, ঠিক যেমন ঝুড়িতে থাকা একটা পচা ফল বাকি ফল গুলো কেও পচিয়ে ফেলে ঠিক তেমনি মানুষের একটা দোষ তার বাকি গুন গুলোকেও আস্তে আস্তে গ্রাস করতে শুরু করে, তাই কখনোই কোনো দোষ কে নিজের মধ্যে বাড়তে দেওয়া উচিৎ না কারন তাতে অধঃপতন নিশ্চিত ।
আশা করবো আপনারা আজ থেকে এই নীতি গুলি মেনে চলবেন ও জীবনের পথে আরও উন্নতি করতে থাকবেন।

