কোন দিকে শুঁড় বিশিষ্ট গণপতি পূজা করলে কল্যান হয়

 
প্রহরীরূপে গণপতি দেবের কর্তব্য পরায়ণতা সর্বজনবিদিত। যা পালনে, দেবাদিদেব এর সঙ্গে যুদ্ধে জীবনদানও ছিল তুচ্ছ। বিশ্বভ্রমণের উপাখ্যানে জানা যায়, কিভাবে লম্বোদর দেব শারীরিক দুর্বলতা কে ঢেকে নিজের বুদ্ধি ও বিচক্ষণতায় জয়ী হয়েছিলেন। নিজের দুর্বলতাকে নিয়ে চিন্তা না করে বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার পথ দেখিয়ে গেছেন বুদ্ধি বিধাতাই।

গজাননের শুঁড় ক্ষমতার প্রতীক। কোন না কোন ঢঙে শুঁড়টিকে কে উপরের দিকে তুলে রেখেই গজবক্রদেব ধন-মান-শিক্ষা-প্রতিপত্তি প্রভৃতি দ্বারা ক্ষমতাবান মানুষের ক্ষমতা নিয়ন্ত্রণের দিশা দেখান। চন্দ্র দেবের ঔদ্ধত্যে বাল চন্দ্র দেব তাকে বিলীন হওয়ার অভিশাপ দিয়েছিলেন। পরে ভুল বুঝে ক্ষমা প্রার্থনা করায়, ক্ষমাকরমদেব তার অভিশাপ লঘুও করেন। সেই মতোই চন্দ্র ক্রমশ বিলীন হয় আবার ফুটেও ওঠে। গণেশ দেবকে একটি পা আমরা সব সময় মাটিতে ও আরেকটি কে ভাঁজ করা অবস্থায় দেখি এটি বস্তুবাদ ও আধ্যাত্মবাদের মেলবন্ধন এর প্রতীক।

এখন অনেকেই গনেশ জি’র পূজা করেন কিন্তু অনেকেই জানেন না গণেশের শুঁড় ডান দিকে থাকা উচিত না বাম দিকে থাকা উচিত কোন রুপে গণেশের পূজা করলে বাড়িতে কল্যান হয়।

আসুন জেনেনি কোনরূপ গণেশ এর কি ব্যাখ্যা আমাদের শাস্ত্রে আছে।

১) বামদিকে শুঁড় বিশিষ্ট গণপতি মূর্তির পূজার উদ্দেশ্য কি ?
 
       বস্তুকেন্দ্রিক ভোগ-বিলাসের আশায়।

২) ডান দিকে শুঁড় বিশিষ্ট গণেশ আরাধনার উদ্দেশ্যই বা কি?

    মোক্ষলাভ।

৩) ডান দিকের শুঁড় বিশিষ্ট গণেশ মূর্তি গৃহস্থরা পূজা করেন না কেন ?

   কারণ এই মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলে কঠোর ভাবে পুজোর ক্ষন বা সময় এবং সম্পূর্ণ বৈদিক মতানুযায়ী আচার পালন করতে হয়। যা গৃহস্থদের পক্ষে সব সময় সম্ভবপর হয় না এর ব্যতিক্রম হলে গণপতি দেবের ক্রোধের ফলে সংসারে মহাপ্রলয় ঘটতে পারে ।

৪) অষ্ট বিনায়ক মন্দির গুলির মধ্যে পুনের প্রথম মন্দিরের মূর্তি টির নাম কি ? দ্বাররক্ষীই বা কে ?

        ময়ূরেশ্বর। শিবের বাহন নন্দী নামক ষাড়।

৫) অষ্ট বিনায়ক মন্দিরের কোনটিতে ডানদিকে শুঁড় বিশিষ্ট গণপতি মূর্তি দেখা যায়?

     সিদ্ধিবিনায়ক।

৬) অষ্ট বিনায়ক মন্দির এর মধ্যে একমাত্র কোন মন্দিরে দেবতা তার ভক্তের নামে পরিচিত?

       বল্লালেশ্বর।

৭) গণেশের বাহন ইঁদুর টি আসলে কোন অসুর?

       ক্রৌঞ্চ ।

৮) ভারতের সবচেয়ে বড় গণেশ মূর্তির উচ্চতা কত ও এটি কোথায় আছে ?

             মহারাষ্ট্রের কোলাপুর এর পুনে বাঙ্গালোর জাতীয় সড়কের উপর চিন্ময়া গণদিশ ৮৫ ফুট।

৯) গণেশের অপর এক নাম এক দন্ত কেন?

 মহাভারত লেখার সময় বেদব্যাসের কলম ভেঙ্গে যাওয়ার গণপতি দেব তার একটি দাঁত ব্যাসদেব কে লেখার জন্য দিয়েছিলেন, অন্যমতে পরশুরামের সঙ্গে যুদ্ধে তার কুঠার এর আঘাতে গণপতির একটি দাঁত ভেঙে যায়।

১০) পুরাণ অনুযায়ী মহা গণপতি মন্দির কে সৃষ্টি করেছিলেন ও কেন?  এই মূর্তির বিশেষত্ব কি?

ভগবান শিব ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধের আগে গণেশের আরাধনা করার জন্য, দশটি শুঁড় কুড়িটি হাত বিশিষ্ট (যদিও বর্তমানে তা পাতালে লুকানো আছে)।